আসন
একটি আসন রেখেছিলাম খুব গভীরে বুকে
সেই আসনে কেউ বসেনি তাইতো আছে সুখে।
বেলা হলো বেলা গেলো খেলছি তবু খেলা
একটি আসন মধ্যখানে, চতুর্দিকে মেলা।
একটি কালো মধ্যখানে, চতুর্দিকে আলো
তাই ভেবেছি তাইতো নিয়ম - তাইতো বেশি ভালো।
অন্ধকারে হঠাৎ আলোয় অন্ধ হয়ে যাই
কোথাও যেন যাবার ছিলো পথ খুঁজে না পাই।
কারও যেন আসার ছিল বসার ছিল সেই আসনে
কাঁটালতায় জড়িয়ে গেছি কাতরতা সিংহাসনে।
সেই আসনে কেউ বসেনি তাইতো আছে সুখে।
বেলা হলো বেলা গেলো খেলছি তবু খেলা
একটি আসন মধ্যখানে, চতুর্দিকে মেলা।
একটি কালো মধ্যখানে, চতুর্দিকে আলো
তাই ভেবেছি তাইতো নিয়ম - তাইতো বেশি ভালো।
অন্ধকারে হঠাৎ আলোয় অন্ধ হয়ে যাই
কোথাও যেন যাবার ছিলো পথ খুঁজে না পাই।
কারও যেন আসার ছিল বসার ছিল সেই আসনে
কাঁটালতায় জড়িয়ে গেছি কাতরতা সিংহাসনে।
